সুদ সক্রান্ত হিসাব-নিকাশ

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমাদেরকে স্কুল-কলেজে ব্যাংকের সুদের হিসাব-নিকাশ শিক্ষা দেয়া হয়। এখন প্রশ্ন হলো এই সুদ সংক্রান্ত হিসাব শিক্ষা করা, শিক্ষা দেয়া বা টাকা/পয়সা নেয়া জায়েয হবে কি-না?

উত্তর

যেহেতু সুদ সংক্রান্ত হিসাব-নিকাশ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে অংক শিক্ষা। এ শিক্ষা ও শিখানোর দ্বারা সুদী লেন-দেন সরাসরি কোন সহযোগিতা হয় না। তাই সুদ সংক্রান্ত হিসাব-নিকাশ শিক্ষা দেয়া, শিক্ষা নেয়া বা শিক্ষকতা করে টাকা নেয়া কোনটাই না জায়েয নয়। অবশ্য শিক্ষকের উচিত এক্ষেত্রে সুদের অবৈধতা ও ভয়াবহতার আলোচনা করে এর প্রতি ঘৃণা জন্মানো।

(প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ৩:১৬৮ #আহাকমুল কুরআন, কৃত- আল্লামা থানভী,৩:৭৮)

সুদ সক্রান্ত হিসাব-নিকাশ | ইসলামী যিন্দেগী