সফরে থাকাকালীন নামায আদায়

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

যে সমস্ত লোক সর্বদা পরিবহনে চাকুরী করে, যেমন- বাসে, লঞ্চে ও স্টীমারে ইত্যাদি। তারা কি কসর নামায পড়বে, না পূর্ণ নামায আদায় করবে?

স্ত্রীর বাপের বাড়ীতে নামায কসর পড়বে, নাকি পূর্ণ নামায আদায় করবে?

উত্তর

যে সমস্ত লোক সর্বদা পরিবহনে চাকুরী করে এবং তা নিজ বাড়ী থেকে ৪৮ মাইল দূরবর্তী হয়, তারা সফর অবস্থায় সর্বদা নামায কসর পড়বে। যখন বাড়ীতে ফিরবে তখন শুধু পূর্ণ নামায পড়বে। [প্রমাণ: শামী ২:১২৫ পৃ: # ফাতাওয়া দারুর উলূম, ৪:৪৫৫ ও ৪৭৬]

মহিলারা বিবাহের পরে যদি বাপের বাড়ীতে আসে এবং বাপের বাড়ীতে মাঝে মাধ্যে যাতায়াত জারি থাকে তাহলে বাপের বাড়ীতে পূর্ণ নামায পড়বে। কারণ, সেটাও তার আসল বাড়ী। [প্রমাণঃ ফাতাওয়া শামী, ২:১৩১ হালবী কাবীর, ৫৪৪ # ফাতাওয়া দারুল উলূম ৪:৪৫৮]

সফরে থাকাকালীন নামায আদায় | ইসলামী যিন্দেগী