মাসাইল
১০০%

তালাক

প্রশ্ন

আমাদের এলাকার একজন ব্যাক্তি ছাত্র থাকাবস্থায় তালাকের মাসআলা আলোচনার এক পর্যায়ে বলে, আমি বিয়ে করলে আমার স্ত্রী তিন তালাক৷ পরবর্তীতে লোকটি বিয়ে করলে তালাকের বিষয়টি জেনেও স্ত্রীর সঙ্গে দীর্ঘ দশ বৎসর সংসার করেন (স্ত্রী বিষয়টি খারাপ ভাবে নেবেন ভেবে তাকে জানায়নি)৷ পরে স্ত্রীকে বিষয় জানালে তা সমাধানের জন্য ইদ্দত পালন করা ছাড়াই স্বামী তার স্ত্রীকে অন্য একজনের সঙ্গে বিয়ে দেয় এবং ইদ্দত পালনের পর পুনরায় প্রথম স্বামীর সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় ৷ এখন প্রশ্ন হলো, বর্তমানে তাদের বৈবাহিক সম্পর্ক বৈধ কি না ? (স্থানীয় এক আলেম সম্পর্কটাকে বৈধ বলেছেন) এবং দ্বিতীয় স্বামীর মনে এখনও ‘স্বামী-স্ত্রী সুলভ আচরণ’ অবৈধ মনে হচ্ছে৷ এটা দুর করার উপায় কি ?

উত্তর

যদি উপরোক্ত বিবরণ সত্য হয়, তাহলে প্রথমে বিয়ে করার সাথে সাথেই বিবি তিন তালাক হয়ে গেছে। তারপরও তার সাথে ঘরসংসার করা হারাম হয়েছে।

তারপর দশ বছর পর অন্যের সাথে বিয়ে হবার পর, দ্বিতীয় স্বামী তালাক দেবার পর ইদ্দত শেষে প্রথম স্বামী বিয়ে করাটা বিশুদ্ধ হয়েছে।

এ কারণে দ্বিতীয় স্বামীর জন্য এ বিয়ে নিয়ে সন্দেহ করা অহেতুক সন্দেহ ছাড়া কিছু নয়।

وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت (الدر المختار، باب التعليق-4/609)

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]