মাসাইল
১০০%
নফল নামায জাম’আতে পড়া
প্রশ্ন
নফল নামায কি জামা’আতে পড়া যায়, যেমন শবে কদর, শবে বরাত ইত্যাদির নামায?
উত্তর
যে কোন নফল নামায জামা’আতের সাথে পড়া মাকরূহে তাহরীমী। নফল নামায জামা’আতে পড়ার প্রমাণ কোন যুগেই পাওয়া যায় না। তবে কেবল মাত্র তারাবীহের নামায, নামাযে ইস্তিকা ও নামাযে কুসূফ জামা’আতে পড়ার শরীয়তে বিধান রয়েছে। [প্রমাণ: ফাতহুল কাদীর ১:৪০৯ # শামী ২:৪৯ # ফাতাওয়া রহীমিয়া ১:১৭৭]
يكره ذالك علي سبيل التداعي بان يقتدي اربعة بواحد – [الدر المختار 2/48-49]