শরী‘আতের দৃষ্টিতে ব্যাংকে লেন-দেন
প্রশ্ন
আমার স্ত্রী ব্যাংকে একাউন্ট খুলে এবং দরখাস্তের মাধ্যমে সুদ গ্রহণ না করার আবেদন জানায় তার পরেও ব্যাংক সুদের কিছু অংশ দিয়ে দেয়। এখন এই টাকার ব্যাপারে কি করণীয়। তদ্রুপ আমার একাউন্টেও দরখাস্তের মাধ্যমে সুদ বন্ধ করে রেখেছি। এখন আমার কি করণীয় জানিয়ে বাধিত করবেন।
উত্তর
অপরাগতা ছাড়া সুদী ব্যাংকে কোন হিসাব খোলাই জায়েয নেই। তবে জান-মালের নিরাপত্তার জন্য একান্ত ঠেকার কারণে সুদী ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলে টাকা জমা রাখা জায়েয আছে সুদী ব্যাংকে সেভিংস বা ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলা জায়েয নয়। তবে না জেনে কেউ খুলে থাকলে জানার পর একাউন্ট পরিবর্তন করা কর্তব্য এবং এরূপ ক্ষেত্রে তার একাউন্টে যে সুদের টাকা জমা হবে তা উঠিয়ে নিজের কোন কাজে খরচ করবে না। এটা সম্পূর্ণ নাজায়েয বরং উক্ত টাকা সাওয়াবের নিয়্যত না করে গরীব-মিসকীনদেরকে দিয়ে দিবে অথবা উক্ত টাকা জনসাধারনের ব্যবহারোপযোগী টয়লেট, পুল, পানির কল, মসজিদ মাদরাসার বাথরুম, সুয়ারেজ লাইন ইত্যাদি খাতে ব্যয় করাও জায়েয আছে। তবে লক্ষ্য রাখতে হবে, যেন নিজের ব্যক্তিগত কোন কাজে এবং মসজিদ ও মাদারাসার ঘর নির্মাণে সুদের টাকা ব্যয় না হয় ।
(প্রমাণঃ বজলুল মাজহুদ, ১: ৩৭ #ফাতাওয়া রহীমিয়া, ২:১৯২ # জাদীদ ফিকহী মাসাইল, ২:২৭৯ #ফাতাওয়া মাহমুদিয়া, ৪:২০৩)