চাকুরীজীবীদের বেতনের উপর যাকাত

মুফতী মনসূরুল হক সাহেব১০ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

চাকুরীজীবীদের বেতনের উপর যাকাত ওয়াজিব হবে কি-না? যদি এক্ষত্রে যাকাত ওয়াজিব হয়, তাহলে সেটা নির্ধারণের মানদন্ড কি হবে?

উত্তর

চাকুরীর বিনিময়ে প্রাপ্ত বেতন দ্বারা নিজের খরচ, স্ত্রী ও ছেলেমেয়েদের খরচ ইত্যাদি নির্বাহের পর যদি ঋণ পরিশোধ করে অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম যা আনুমানিক আট/দশ হাজার টাকা থাকে, আর এ টাকার বছরের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে যদিও মাঝে কম বেশী হয়, তাহলে উক্ত টাকার উপর যাকাত ওয়াজিব হবে। আর যদি টাকা একত্রে জমা না হয়, বরং জমা হওয়ার আগের খরচ হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে না। [ প্রমানঃ আদ-দুররুল মুখতার, ২:২৬০,২৬২,৩০২#আহসানুল ফাতওয়া,৪:২৫৪,৩৭৩

চাকুরীজীবীদের বেতনের উপর যাকাত | ইসলামী যিন্দেগী