যাকাত আদায়ের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

যাকাত আদায় করার হুকুম কি?

উত্তর

সাহেবে নিসাব অর্থাৎ যাকাত ফরয হওয়ার জন্য নির্ধারিত পরিমান ধন-সম্পদের অধিকার ব্যক্তির জন্য যাকাত আদায় করা শরী‘আতের দৃষ্টিতে ফরয। যাকাত ইসলামের আরকানের মধ্যে অন্যতম একটি রোকন। যাকাত অস্বিকার করলে ঈমান চলে যায়। আর যাকাতের ফরযিয়্যাত স্বীকার করে তা আদায় না করা হারাম ও কবীরা গুনাহ।

যাকাত আদায়ের হুকুম | ইসলামী যিন্দেগী