মাসাইল
১০০%
কোন সন্তানকে সম্পত্তি না দেওয়ার অসিয়্যত করার পর করণীয়
প্রশ্ন
বাবা তার কোন ছেলের জন্য সম্পত্তি না দেয়ার অসিয়্যত করে গেল। এখন বাবার অসিয়্যতের কারণে সেই ছেলে বাবার সম্পত্তি থেকে মাহরুম হবে কি?
উত্তর
বাবা যদি কোন এবং ছেলেকে তার ওয়ারিশ সুত্রের সম্পত্তি না দেয়ার অসিয়্যত করে যায়, তাহলে উক্ত ছেলে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। বরং তার বাবার অসিয়্যত অকার্যকর গণ্য হবে। ছেলে যথারীতি সম্পত্তি পাবে। [ইমদাদুল ফাতাওয়া ৪:৩৩২, #ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৪৩৯, আযীযুল ফাতাওয়া ৭:৮২]