দায়িত্বে অবেহেলাকারীর চাকুরীর টাকা দিয়ে ব্যবসা করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন ব্যক্তি যদি চাকুরীতে ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে তার বেতনের টাকা দিয়ে লাভ-লোকসানের ভিত্তিতে আমার জন্য ব্যবসা করা জায়েয হবে কি-না?

উত্তর

আপনার জন্য উক্ত চাকুরীজীবির বেতনের টাকা দ্বারা লাভ-লোকসানের ভিত্তিতে ব্যবসা করা জায়েয হবে এবং ব্যবসায় অর্জিত লভ্যাংশ আপনার নিজের কাজে ব্যয় করা সম্পূর্ণভাবে জায়েয ও হালাল হবে। কিন্তু উক্ত চাকুরীজীবির লভ্যাংশের সম্পূর্ণ টাকা তার জন্য হালাল হবে না। বরং সে ব্যক্তির বৈধ বেতনের টাকার লভ্যাংশই কেবল তার জন্য হালাল হবে। তার জন্য উচিত, যে পরিমাণ ডিউটি ফাঁকি দিয়েছে, সে পরিমণ টাকার মূল মালিককে ফিরিয়ে দেয়া। ফিরিয়ে দেয়া একান্ত সম্ভব না হলে, সাওয়াব পৌছানোর নিয়্যতে তার পক্ষ থেকে সেই পরিমাণ টাকা গরীব-মিসকিনেকে দান করে দিবে। কারণ, চাকুরীতে পুরাপুরি ডিউটি না করে পুরা বেতন নেয়া তার জন্য জায়েয হয়নি। এতে নিজের হালাল মালের সাথে হারাম মাল মিশ্রিত হয়ে গেলে প্রবল ধারনা অনুযায়ী হারামের পরিমাণ ঠিক করে তার আসল মালিককে ফিরিয়ে দেয়াই শরী‘আতের নির্দেশ । নতুবা হারাম মাল হালাল মালকে ধ্বংস করে দিবে। (প্রমাণঃ জাদীদ মাসাইল ২৮, ফাতাওয়া হিন্দিয়া ৫:৩৪৯)

দায়িত্বে অবেহেলাকারীর চাকুরীর টাকা দিয়ে ব্যবসা করা | ইসলামী যিন্দেগী