মাসাইল
১০০%
সময় কম ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করা
প্রশ্ন
জনৈক ব্যক্তি কোন এক জায়গায় বেড়াতে গিয়েছে। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখে যে, গোসল ফরয হয়েছে। যদি গোসল করতে যায়, তাহলে ফজরের নামায কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা। এমতাবস্থায় পরিধানের কাপড় পরিবর্তন করে তায়াম্মুম করে নামায পড়লে নামায হবে কি-না?
উত্তর
যদি কারো গোসল ফরয হয় এবং গোসল করতে তার শরয়ী কোন উজর না থাকে, যেমন মারাত্মক অসুস্থতা বা এক মাইলের মধ্যে পানি পাওয়া যায় না, তাহলে এমতাবস্থায় সে যে কোন স্থানেই থাকুক না কেন, তার জন্য গোসল করে নামায পড়া জরুরী। যদিও গোসল করলে নামায কাযা হয়ে যায়, তথাপি এ অবস্থায় তায়াম্মুম করে নামায পড়ার অনুমতি নেই। কারণ এভাবে সে পাক হতে পারবে না। তাহলে নামায কিভাবে পড়বে ? মেহমানের জন্য গোসল করতে লজ্জা বা সংকোচ শরী‘আতে উজর নয়।[প্রমাণঃ হিদায়া, ১ :৩১]