উযুর পানির ছিটা অন্যের গায়ে লাগলে

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

একজনের উযুর পানির ছিটা অন্য জনের গায়ে পড়লে, যার গায়ে পড়ে তার উযু কি ভঙ্গ হয়ে যাবে?

উত্তর

উযুর ব্যবহৃত পানি যদিও অন্যকে পাক করতে পারে না, কিন্তু নিজে পাক। সুতরাং তা অন্যের গায়ে লাগলে, তাতে শরীর নাপাক হওয়া বা উযু ভেঙ্গে যাওয়ার কোন কারণ নেই। উযুকারীর শরীরে বাহ্যিক নাপাকী থাকার কারণে উযুর পানি নাপাক হলেও যার গায়ে ছিটা লাগে, তার উযু ভাঙ্গবে না। বরং শুধু নাপাক ‍ছিটার জায়গা পাক করে নিলেই চলবে।[প্রমাণঃ কানযুল উম্মাল, ১ : ১৭]

উযুর পানির ছিটা অন্যের গায়ে লাগলে | ইসলামী যিন্দেগী