রাত্রে কুরবানী করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

রাতের বেলায় কুরবানী করার ব্যাপারে শরীয়তের হুকুম কি?

উত্তর

রাত্রি বেলায় কুরবানী করার ব্যাপারে শরীয়তের বিধান হল, যিলহজ্জ মাসের একাদশ ও দ্বাদশ রাত্রিতে কুরবানী করা মূলত জায়িয। কিন্তু, যেহেতু রাত্রিতে কুরবানী করলে সুন্দরভাবে যবেহের ক্ষেত্রে ব্যাঘাত ঘটার আশংকা আছে, তাই রাত্রি বেলায় কুরবানী করা মাকরুহে তানযিহী হবে।

উল্লেখ্য, শরীয়তের নিয়ম হিসেবে রাত আগে আসে, দিন পরে আসে। তবে ঈদের পূর্বে রাত্রে এবং ১২ই যিলহজ্জ দিবাগত রাতে কুরবানী করলে তা আদায় হবে না।

[প্রমাণঃ ফাতাওয়ায়ে শামী ৫:২০৩# বাদায়িউস সানায়ে, ৭:৫১০# হিদায়া ৪:৪৪৬]

ويجوز الذبح في لياليها الا انه يكره لاحتمال الغلط في ظلمة الليل. (الهداية:4/446)

রাত্রে কুরবানী করা | ইসলামী যিন্দেগী