মাসাইল
১০০%
ফজরের পর ফজরের নামাজের সুন্নাত আদায়
প্রশ্ন
ফজরের নামাযের সুন্নাত যদি ফজরের পূর্বে পড়ার সময় না পাওয়া যায়, তাহলে সূর্য উদিত হওয়ার পর উক্ত সুন্নাত আদায় করা, না করা সম্পর্কে শরীয়তের বিধান কি?
উত্তর
সূর্য উদিত হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মাঝে তা আদায় করা যাবে। তবে এ নামায নফল হিসেবে গণ্য হবে। [প্রমাণ: হিদায়াহ, ১:১৫২]
واذا فاتته ركعتا الفجر لايقضيهما قيل طلوع الشمس لانه يبقي نفلا مطلقا- [الهداية:1/152]