মাসাইল
১০০%
বেতন বিহীন ইমামের মসজিদের জমি থেকে ফসল গ্রহণ
প্রশ্ন
আমাদের গ্রামে একটা মসজিদ আছে। মসজিদে নির্ধারিত ইমাম আছে। ইমাম সাহেবের জন্য কোন নির্দিষ্ট বেতন নেই। কিন্তু মসজিদের নিজস্ব কিছু জমি আছে, ঐ জমি ইমাম সাহেব চাষ করেন এবং তা থেকে উৎপন্ন ফসল ইমাম সাহেব গ্রহন করেন। এটা শরী‘আতের দৃষ্টিতে জায়িয কিনা?
উত্তর
মসজিদের কমিটি ও মুতাওয়াল্লীর পরামর্শ অনুযায়ী ইমাম সাহেব মসজিদের জমিতে ফসলাদি চাষ করে নিতে পারবেন। [প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ২: ৪৬১; ফাতাওয়া রাহীমিয়া ৬:৮১]
سئل الفقيه ابو القاسم عن قيم مسجد جعله القاضي قيما على غلاتها وجعل له شيئا معلومًا ما ياخذه كل سنة حل له الاخذ ان كان مقدار
اجر مثله كذا في المحيط . (عالمغيري - ٤٦١/٢)