দূর সম্পর্কের ভাগিনীকে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার বাবার চাচাত ভাইয়ের মেয়ের মেয়েকে আমি বিবাহ করতে পারবো কি-না?

উত্তর

শরী‘আতে ১৪ প্রকারের মেয়েলোকের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম করা হয়েছে। কিন্তু বাবার চাচাত ভাইয়ের মেয়ে বা তার মেয়ে এই ১৪ প্রকারের কোনটার মধ্যে পড়ে না বিধায় তার সাথে বিবাহ জায়িয হবে।

[সূরা নূর ৩১ #তাফসীরে মাযহারী ৬:৪৯৭ #শামী ৪:৯৯]

দূর সম্পর্কের ভাগিনীকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী