মাসাইল
১০০%
জানাযার নামাযে মাসবুক হলে
প্রশ্ন
যদি কোন ব্যক্তি নামাযে জানাযার প্রথম তাকবীর অথবা প্রথম ও দ্বিতীয় তাকবীর না পায়, তাহলে তার করণীয় কি? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
যদি কেউ জানাযার নামাযের ইমাম সাহেবের দ্বিতীয় তাকবীর বলার পর শরীক হয়, তাহলে সে ইমামের সালাম ফেরানোর সময় কেবল বাকী দুই তাকবীর বলবে। অন্য কোন দু’আ পড়বে না। বরং দুই তাকবীর বলেই সালাম ফিরাবে।
[প্রমাণঃ ফাতাওয়া শামী ২;২১৭# ফাতাওয়া দারুল উলূম ৫:৩১৫]