অবৈধ উপার্জনকারীর দান সদকা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন ব্যক্তি ঘুষ বা সুদের মাধ্যমে উপার্জন করে বলে জানা আছে। সে ব্যক্তি যদি মসজিদ মাদরাসা বা কোন দীনী প্রতিষ্ঠানে দান করে তাহলে তা গ্রহণ করা জায়েয হবে কি না?

উত্তর

যদি এরূপ ব্যক্তির অধিকাংশ মাল হালাল হয় অথবা নির্দিষ্ট হালাল মাল থেকে দান করে বলে জানা যায় তাহলে তার দানকৃত টাকা মাদরাসা-মসজিদ ও দীনী প্রতিষ্ঠান সমূহের কর্তৃপক্ষ গ্রহণ করতে পারবে। আর যদি তার অর্ধেক বা অধিকাংশ মাল হারাম হয় অথবা নির্দিষ্ট ভাবে হারাম অর্থই দান করে বলে জানা যায় তাহলে তার দানকৃত টাকা গ্রহণ করা যাবে না। (প্রমাণঃ আহসানুল ফাতাওয়া,৮:১০৩)

অবৈধ উপার্জনকারীর দান সদকা | ইসলামী যিন্দেগী