বীমাকৃত টাকার লভ্যাংশের বিধান
প্রশ্ন
আমার বড় ভাই কোন এক ইন্স্যুরেন্স কোম্পানীতে বীমা করেন। প্রথম অবস্থায় ২৫২০/- টাকা জমা দেয়ার পর কিছু দিন আগে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে যান। কোম্পানীর বিধি মোতাবিক বর্তমানে উক্ত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮০০০/- টাকা। এখন প্রশ্ন হচ্ছে-বীমাকৃত টাকার অতিরিক্ত টাকাগুলো সুদ হিসেবে গণ্য হবে কি-না? এবং উল্লেখিত টাকা মৃত ব্যক্তির ইয়াতীম সন্তানদের লালন পালনের জন্য খরচ করা বৈধ হবে কি-না?
উত্তর
হ্যাঁ, বীমাকৃত টাকার অতিরিক্ত টাকাগুলো সম্পূর্ণ সুদ হিসাবে গণ্য হবে। সুতরাং, বীমাকৃত টাকার অতিরিক্ত টাকাগুলো গ্রহণ করে ইয়াতীমদের লালন-পালনের জন্য খরচ করা বৈধ হবে না। বরং সাওয়াবের নিয়্যত ব্যতীত সেগুলো গরীব-মিসকীনদের মাঝে বিতরণ করতে হবে। উল্লেখ্য যে বীমাকৃত মূল টাকা অবশ্য উত্তরাধিকারীদের মাঝে তাদের অংশ অনুযায়ী বন্টন করা হবে এবং এতে দোষের কিছু নেই।
(প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:১৭০ # ফাতাওয়া রাহীমিয়া ৬:১৩৩)