মাসাইল
১০০%
ব্যাংকে সঞ্চয়কৃত টাকার যাকাত
প্রশ্ন
আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, তবে ব্যাংক থেকে কোন প্রকার লভ্যাংশ গ্রহণ করি না। ব্যাংকে টাকা রাখার আগে উক্ত টাকার যাকাত সঠিকভাবে আদায় করেছি। এখন প্রতি বছর সেই টাকার যাকাত দিতে হবে কি-না?
উত্তর
যদি ঐ টাকাগুলো ঋণমুক্ত হয়ে নিসাব পরিমান হয়ে থাকে। প্রতি বছরই ব্যাংকে জমাকৃত টাকার যাকাত আদায় করতে হবে। [প্রমানঃ আলমগীরী, ১:৭১ #ফাতওয়া মাহমুদিয়া,৩:৫৭ #নিযামুল ফাতওয়া, ২:২৭০ #জাওয়াহিরুল ফাতওয়া ১:৫১]