জাল হাদীস
প্রশ্ন
Recently আমাদের এখানে ওয়াজ মাহফিল এ এক বক্তা বলছে হাদিসের কিতাবে আছে, কোন আলেম যদি কোন কবর/কবরস্থান এর পাশ দিয়া যায় তাহলে ৪০ দিন ওই কবর/কবরস্থান এর আজাব বন্ধ থাকে ? এই বক্তবের বিপরীতে অন্য আলেম ঐ মাহফিলেই মাইকে বলছে যে, আমি কোন হাদিসে এমন কথা পাই নাই।
উত্তর
ان العالم والمتعلم اذا مرا على قرية، فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية أربعين يوما
যখন কোন আলেম বা তালেবে ইলম কোন জনপদ অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা (তার বরকতে) চল্লিশ দিনের জন্য সে জনপদের কবরস্থানের আযাব মাফ করে দেন। এ বর্ণণাটি যদিও সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নামে প্রচলিত। কিন্তু এটি জাল ও ভিত্তিহীন। সুতরাং এ কথাকে হাদীস হিসেবে বর্ণনা করা জায়েজ নেই। হাফেজ জালালুদ্দীন সুয়ূতী রহঃ এবং আল্লামা কাউকজী রহঃ বলেন, এর কোন ভিত্তি নেই। [আলমাসনূ-৬৫, কাশফুল খাফা-১ৱ২২১, আলমাওযূআতুল কুবরা-৪২, আল লুউলুউল মারসূ-২৬]