বিতরের নামাযে হাত উঠানোর প্রচলন কখন থেকে?

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

বিতরের নামাযে তৃতীয় রাক’আতের তাকবীর বলার সময় হাত উঠানোর প্রচলন কখন থেকে শুরূ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাত উঠায়েছেন?

উত্তর

হাদীস দ্বারা এতটুকু বুঝা যায় যে, বিদায় হজ্জের কিছু পূর্বে বিতর নামায ওয়াজিব হয়। তখন থেকে নবী ﷺ বিতর নামাযের তৃতীয় রাক’আতে কিরা’আতের পরে হাত তুলেন। সুতরাং হুজুরের যামানা থেকেই তা চলে আসছে।

বিতর নামাযের তৃতীয় রাক’আতে আল্লাহ তা’আলার হুকুমেই হাত তুলেছেন। কেন উঠিয়েছেন তা জানা যায় না এবং তা জানার মধ্যে কোন ফায়দাও নেই। আমাদের তা জানতে বলা হয় নাই। সুতরাং এর জন্য সময় নষ্ট করা যাবে না। এতটুকু বুঝে নেয়াই যথেষ্ট যে, কিরাআত ও দু’আর মধ্যে পার্থক্য সৃষ্টির জন্যই হাত তোলা হয়। [প্রমাণঃ নাসবুর রায়াহ ১:৩৯০ # ফাতাওয়া দারুল উলূম ৪:১৫৩]

روي عن النبي صلى الله عليه وسلم انه قال لا ترفع الايدي الا في سبعة مواطن . تكبيرة الافتتاح وتكبيرة القنوت . [نصب الراية:1/390, فتاوى دار العلوم:4/153]

বিতরের নামাযে হাত উঠানোর প্রচলন কখন থেকে? | ইসলামী যিন্দেগী