পশুপাখী বর্গা দেয়া
প্রশ্ন
পশু-পাখী বর্গা দেয়া জায়েয আছে কি-না? যদি জায়েয থাকে, তার নিয়ম কি?
উত্তর
হানাফী মাযহাব অনুযায়ী গরু-ছাগল ইত্যাদি ভাগে দেয়া জায়েয নয়। তবে আমাদের দেশের প্রচলিত নিয়মে যদি কেউ ভাগে দেয় এবং তাদের মধ্যে কোন গোলমাল না হয়, তাহলে তা নিয়ে বিবাদের দরকার নেই। কারণ, তা আমাদের মাযহাব অনুযায়ী জায়েয না হলেও ইমাম আহমদ বিন হাম্বলের মতে জায়েয আছে। বর্তমানে উক্ত মু‘আমলা ব্যাপক আকার ধারণ করার কারণে হযরত থানবী রহ. হাম্বলী মাযহাব অনুযায়ী ফাতাওয়া দিয়েছেন। তবে হানাফী মাযহাব অনুযায়ী কেউ উক্ত মু‘আমালা করতে চাইলে, তার নিয়ম এই যে, গরু দাতা অন্যকে বলবে আমার গরুটা তুমি এক বছর লালন-পালন কর। তোমাকে ৫০০ টাকা দিব। এর পরে ঐ টাকা না দিয়ে তার পরিবর্তে উভয়ের সন্তুষ্টির মাধ্যমে যদি গরুর বাছুর বা ছাগলের বাচ্চা দেয়, তাহলে তা জায়েয হবে। কিন্তু প্রথমেই এই শর্ত করা যে, এক বছরে বাচ্চা আমার; অন্য বছরের বাচ্চা তোমার; এরূপ জায়েয নয়। (ইমদাদূল ফাতাওয়া ৩:৩৪২)