ছবি আঁকা

প্রশ্ন

কি কি ছবি আঁকা জায়িয ও কি কি ছবি আঁকা নাজায়িয? ঘরে ছবি টাঙ্গানো যায় কি-না?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে প্রাণী ছাড়া অন্যান্য জিনিষের ছবি আঁকা বা তোলা জায়িয আছে। কিন্তু কোন প্রাণীর ছবি আঁকা, বা ছবি তোলা সম্পূর্ণ নাজায়িয ও হারাম। হাফ ফটো করাও শরী‘আতসম্মত উযর ব্যতীত নাজায়িয। তবে মাথাবিহীন বা মাথা মিটানো ছবি আঁকা বা ছাপা জায়িয আছে, যদি উক্ত ছবির সতরের কোন অংশ খোলা না থাকে। ঘরে কোন প্রাণী বা মানুষ ও পশু-পক্ষীর ছবি টাঙ্গানো নাজায়িয। তবে মাথা বিহীন বা মাথা মিটানো হলে দোষ নেই। এরূপ মসজিদ, ঘর-বাড়ী, ফুল-ফল ও গাছ-পালা ইত্যাদি প্রাণহীন বস্তুর ছবি টাঙ্গানোতে কোন অসুবিধা নেই। [কিফায়াতুল মুফতী ৯:২৩৩,৩৪, জাওয়াহিরুল ফিকহ ৩:২২৩,৩১]

ছবি আঁকা | ইসলামী যিন্দেগী