বাকিতে ক্রয় বিক্রয়

মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

হুজুর এক ব্যক্তির নিকট কেউ টাকা হাওলাত বা ঋণ চাইলে উক্ত ব্যক্তি তাকে টাকা হাওলাত দেয় না। বরং ঋণ গ্রহীতার নিকট বাজার দামের চেয়ে কিছুটা বেশী দামে বাকীতে স্বর্ণ বিক্রি করে। এইভাবে লেনদেন শরীয়তের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য ? এইভাবে লেনদেন করলে সুদের গুনাহ থেকে বাঁচা যাবে কিনা ?

উত্তর

যদি ঋণদাতা স্বর্ণ বিক্রি করে তা ঋণগ্রহিতার হস্তগত করে দেয়। তাহলে এটি বাকিতে ক্রয় বিক্রয়ের মাসআলা হওয়ায় তা বৈধ হবে। সুতরাং এভাবে স্বর্ণ হস্তান্তর করে বাকিতে মূল্য পরিশোধের শর্তে ক্রয়বিক্রয় জায়েজ হবে।

سئل الحانوتى عن بيع الذهب بالفلوس نسسئة فأجاب بأنه يجوز إذا قبض أحد البدلين (رد المحتار، كتاب البيوع، باب الربا، مطلب فى استقراض الدراهم، زكريا-7\414، كرتاشى-5\180)

الثمن المسمى: هو الثمن الذى يسميه ويعينه العاقدان وقت البيع بالتراضى، سواء كان مطابقا لقيمة الحقيقة، او ناقصا عنها، أو زائدا عليها (شرح المجلة لسيم رستم باز-1\73، رقم-153)

বাকিতে ক্রয় বিক্রয় | ইসলামী যিন্দেগী