যে ধরনের কাপড় পরিধান করা সুন্নাত
প্রশ্ন
পরিধেয় পাঞ্জাবী সাধারনতঃ দু’ধরনের হয়ে থাকে। প্রথমতঃ জুববা বা গোল পাঞ্জাবী। দ্বিতীয়তঃ কল্লিদার পাঞ্জাবী। এর মধ্যে কোনটা পরিধান করা সুন্নাত সম্মত?
উত্তর
৪টি শর্ত সাপেক্ষে যে কোন ধরনের পোশাক পরা শরী‘আতের দৃষ্টিতে জায়িয,
(১) পরিপূর্ণভাবে সতর আবৃত হওয়া;
(২) শরী‘আতে নিষেধকৃত ধরনের না হওয়া;
(৩) বিধর্মীদের সাথে সামঞ্জস্য না হওয়া;
(৪) রিয়া ও অহংকারের নিয়্যতে লেবাস পরিধান না করা।
তবে বিভিন্ন হাদীস দ্বারা বুঋা যায় যে, প্রিয় নবী ﷺ মৌসুমের চাহিদা অনুযায়ী সাদাসিধাভাবে যেরূপ পোশাক পেতেন, তাই পরতেন। রাসূল ﷺ নিসফে সাক (অর্ধহাটু পরিমাণ) পর্যন্ত লম্বা জামা পরতেন এবং জুববা ও ফাড়া উভয়টা পরাকেই পছন্দ করতেন সুতরাং জামা সম্পর্কে সুন্নাত হচ্ছে- সতর ঢাকা, অপচয় না হওয়া, সাধারণ ভাবে ঢিলা-ঢোলা এবং নিসফে সাক পর্যন্ত লম্বা হওয়া, বিধর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়া ও অহংকারী বা রিয়াকারী না হওয়া। চাই জুব্বা হোক, বা কল্লিদার ফাড়া হোক এতে কোন পার্থক্য নেই। (প্রমাণঃ ফাতাওয়া শামী-৬: ৩৫১)