মাসাইল
১০০%
মসজিদে ওয়াকফকৃত জমিতে কবর দেয়া
প্রশ্ন
জনৈক মাওলানা বলেন যে, মসজিদ কমিটি যাকে মসজিদের মোতাওয়াল্লী ধার্য করেন, তার অনুমতিতে নাকি মসজিদের জায়গায় কবর দেওয়া জায়িয। কথাটা কি ঠিক?
উত্তর
মসজিদে ওয়াকফকৃত জায়গায় কোন মুর্দাকে কবর দেয়া জায়িয নয়। কিন্তু ওয়াকফকারী যদি ওয়াকফ করার সময় কিছু অংশে কবর দেয়ার অনুমতি প্রদান করে থাকেন, তাহলে জায়িয হবে, অন্যথায় নয়।
[প্রমাণ: ফাতাওয়া মাহমূদিয়া ৬:১৭৫]