বর-কনের হাত ও দাড়িতে মেহেদী লাগানো

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

পুরুষের হাতে মেহেদী লাগানো জায়িয কিনা? বিয়ের সময় বর-কনে উভয় মেহেদী লাগিয়ে থাকে। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি? সাদা দাড়ীতে বা চুলে মেহেদী লাগানো ঠিক কিনা?

উত্তর

পুরুষের জন্য সৌন্দর্য লাভের উদ্দেশ্যে হাতে বা গায়ে মেহেদেী ব্যবহার করা জায়িয নয়। বরং মাকরূহ। তবে যদি কোন ঔষধ হিসাবে যেমন, হাত বা পায়ে ঘা হওয়ার কারণে ব্যবহার করে তাহলে মাকরূহ হবে না। এমনিভাবে পুরুষের জন্য সাদা চুলে বা দাড়িতে মেহেদী লাগানো জায়েয। আর মহিলাদের জন্য হাতে, পায়ে মেহেদী ব্যবহার করা সর্বাবস্থায় জায়িয। বিয়ের সময়, শুধু মহিলারা মেহেদী ব্যবহার করতে পারবে। বর বা পুরুষরা পারবে না।

[প্রমাণঃ ফাতওয়া আলমগীরী, ৫:৩৫৯ #ফাতওয়া রশীদিয়া, ৪৭১]

বর-কনের হাত ও দাড়িতে মেহেদী লাগানো | ইসলামী যিন্দেগী