জানাযার নামাযে তাকবীর

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

জানাযার নামাযে ইমাম সাহেব ভুলবশতঃ পাঁচ তাকবীর বলে সালাম ফিরিয়ে নামায শেষ করেন এবং এ অবস্থায়ই মৃত ব্যক্তিকে দাফন করা হয়। উক্ত জানাযার নামায সহীহ হয়েছে কি? যদি তা সহীহ না হয়ে থাকে, তাহলে এ মুহূর্তে আমাদের করণীয় কি?

উত্তর

জানাযার নামাযে যদি ইমাম সাহেব পাঁচ তাকবীর বলে থাকেন, তাহলে এর দ্বারা নামায ফাসিদ হবে না। বরং নামায আদায় হয়ে গেছে। সুতরাং উক্ত নামায পুনরায় আদায় করতে হবে না।

[প্রমাণঃ তাহতাবী ৪৮৩# হিদায়া ১:১৮০# ফাতহুল কাদীর ২:৮৭# ফাতাওয়া আলমগীরী ২:৩৬৭]

জানাযার নামাযে তাকবীর | ইসলামী যিন্দেগী