দুনিয়ার বিচার কি গুনাহ মাফ করে?
প্রশ্ন
ধরুন আমি একটি পাপ করেছি। দেশের প্রচলিত নিয়ম অথবা ইসলামী শরী‘আত অনুযায়ি আমার বিচার হয়েছে। যখন দুনিয়াতেই আমার বিচার হয়ে গেল, তখন কি আবার কিয়ামতেও এর পুনঃবিচার হবে?
উত্তর
যদি কোন লোক অন্যায় বা গুনাহের কাজে করে। আর সে জন্য শরী‘আত অনুযায়ী অথবা রাষ্ট্রীয় আইননুসারে তার কোন শাস্তি হয়, তাতে তার সেই অন্যায় কাজের গুনাহ মাফ হবে না। কারণ এই শাস্তি তো শুধুমাত্র দুনিয়ার আইন-শৃংখলা ও জনগণের শান্তি নিরাপত্তার বজায় রাখার জন্য দেয়া হয়ে থাকে, যাতে করে ভবিষ্যতে আর এ ধরণের অন্যায় কাজ করতে কেউ সাহস না পায়। এ শাস্তি শুধু দুনিয়ার নিয়ম ঠিক রাখার স্বার্থে। অন্তরের গুনাহ মাফ হওয়ার জন্য অন্যায়ের পর মনে প্রাণে অনুতপ্ত হয়ে উক্ত অন্যায় ছেড়ে দিয়ে ভবিষ্যতে আর সেই অন্যায় না করার পাক্কা নিয়্যত করে তাওবা করা জরুরী। সুতরাং যতক্ষণ না সে অন্যায়ের জন্য আল্লাহর দরবারে তাওবা করবে, তার ঐ খাস গুনাহ মাফ হবে না, তার জন্য পরকালের শাস্তি ভোগ করতে হবে। তবে যেহেতু হাদীসে আছে যে, যে কোন ধরনের কষ্ট ভোগের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়। সে হিসাবে উক্ত ব্যক্তির কষ্টভোগের দ্বারা সাধারণ গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৫:৫১৮ আলমগীরী ২:১৪৩ পৃঃ]