বিতর নামায কিভাবে আসল?
প্রশ্ন
পাঁচ ওয়াক্ত নামায নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি’রাজের রাত্রিতে আল্লাহ তা‘আলার পক্ষ হতে হাদিয়া স্বরূপ এনেছেন। কিন্তু বিতরের নামায কিভাবে আসল এবং কখন থেকে এ নামায আদায় করা হয়?
উত্তর
বিতর নামায ওয়াজিব হওয়ার নির্ধারিত তারিখ যদিও সঠিকভাবে জানা যায় নাই, তবে বিভিন্ন কিতাবে যেমন মা’আরিফুস সুনান ৪:১৭৬ এবং উমদাতুল কারী ৭:১২ থেকে বুঝা যায় যে, বিতরের নামায মক্কা বিজয়ের পরে এবং হজ্জ ফরয হওয়ার পূর্বে শুরু হয়েছে। অর্থাৎ, অষ্টম ও নবম হিজরীর মধ্যবর্তী কোন এক সময়ে ওয়াজিব হয়েছে।
বিতরের নামায ওয়াজিব হওয়ার সূচনা এই যে, সাহাবায়ে কিরাম রা.বলেন- আমরা অনেক দিন যাবত পাঁচ ওয়াক্ত নামায আদায় করে আসছিলাম। একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একত্রিত হতে বললেন। আমরা একত্রিত হলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ-সানার পর আমাদের লক্ষ্য করে বললেন- আল্লাহ তা‘আলা তোমাদের জন্য আরো একটি নামায বৃদ্ধি করেছেন- যা আদায় করা লাল উটের চেয়েও উত্তম। তারপর আমাদেরকে বিতরের নামায পড়ার নির্দেশ দেন।
عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ - قَالَ أَبُو الْوَلِيدِ الْعَدَوِىُّ - قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَمَدَّكُمْ بِصَلاَةٍ وَهِىَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ وَهِىَ الْوِتْرُ فَجَعَلَهَا لَكُمْ فِيمَا بَيْنَ الْعِشَاءِ إِلَى طُلُوعِ الْفَجْرِ ». (سنن أبي داودحــ:1420)
فإذن يكون وجوب الوتر بعد فتح مكة. (معارف السنن:4/176)