কুরআনের আয়াত সম্বলিত গিলাফ দ্বারা মৃতব্যক্তির লাশ আবৃত করা

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

মদীনা শরীফ থেকে আনিত কুরআন শরীফের আয়াত খচিত গিলাফ মৃত ব্যক্তির লাশের উপর দেয়া জায়িয হবে কি-না? যদি জায়িয হয়, তাহলে দানকারী ব্যক্তি সাওয়াব পাবে কি-না?

উত্তর

কুরআনের আয়াত সম্বলিত গিলাফ মৃত ব্যক্তির লাশের উপর দেয়া বা তা দিয়ে লাশ আবৃত করা জায়িয হবে না। কেননা, এর দ্বারা পবিত্র কুরআনের অবমাননা প্রকাশ পায়। তাছাড়া সামাজিকভাবেও এটাকে আদবের পরিপন্থী বলে ধারণা করা হয়। অনুরূপভাবে কুরআনের আয়াত সম্বলিত গিলাফ কাউকে দান করা সাওয়াব তো দূরের কথা, বরং এতে গুণাহের প্রবল আশংকা রয়েছে। কেননা, এর দ্বারা একটি নাজায়িয কাজে সহযোগিতা করা হচ্ছে। আর এ সম্পর্কে পবিত্র কুরআনে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, “তোমরা সৎ কাজে ও আল্লাহ ভীতির কাজে একে অপরের সহযোগিতা কর। আর পাপকার্য ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না”। অতএব, এরূপ দানের দ্বারা সাওয়াবের আশা করা বৃথা।

[প্রমাণ: সূরা হজ্জ: ৩২ # সূরা মায়িদাহ: ২ # কানযুল উম্মাল ২:৩২৮ # ফাতাওয়া আলমগীরী, ৫:৩২৩ ইমদাদুল ফাতাওয়া, ৪:৬২২ # ফাতাওয়া মাহমুদিয়া, ২:৪০১]

কুরআনের আয়াত সম্বলিত গিলাফ দ্বারা মৃতব্যক্তির লাশ আবৃত করা | ইসলামী যিন্দেগী