মাসাইল
১০০%
জমি বর্গা দেয়া
প্রশ্ন
আমাদের এলাকায় জমি বর্গা দেয়ার যে নিয়ম প্রচলিত আছে, তাহলো এই যে, জমির মালিক নিজে চাষাবাদ করতে না পারায়, অন্য একজন কৃষকের নিকট জমি এই শর্তে দেয় যে, জমিতে কৃষক চাষাবাদ করবে শ্রম দিয়ে এবং যাবতীয় খরচ বহন করবে। জমির উৎপন্ন ফসল কৃষক নিজে অর্ধেক রাখবে। আর বাকী অর্ধেক জমির মালিককে দিয়ে দিবে। এ পদ্ধতি শরী‘আতের দৃষ্টিতে জায়েয কি-না?
উত্তর
আপনার এলাকার জমি বর্গা দেয়ার যে নিয়ম প্রচলিত আছে, শরী‘আতের দৃষ্টিতে তা জায়েয। (প্রমাণঃ হিদায়া ৪:৪২৬)