মহিলাদের সুন্নাতী পোশাক কেমন

প্রশ্ন

মেয়েদের জন্য সুন্নাতী পোশাক কি কি?

উত্তর

মেয়েদের পোশাক সম্পর্কে শরী‘আতে বলা হয়েছে যে, মেয়েরা এমন পোশাক পরিধান করবে, যার দ্বারা তাদের সতর পরিপূর্ণভাবে আবৃত করা যায়। আর মেয়েদের সতর হল- মাথা থেকে পা পর্যন্ত সবটুকু। সুতরাং, তারা এ ধরনের পোশাক পরিধান করবে- যার দ্বারা তাদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যায়।

আর বর্তমানে মেয়েদের অধিক সতর ঢাকা সম্ভব হয় সেলোয়ার-কামিজ ও উড়নার মাধ্যমে। তবে সেলোয়ার-কামিজ ও উড়না অবশ্যই পাতলা কাপড়ের না হওয়া উচিত। বরং, ,মোটা কাপড় ও ঢিলা-ঢোলা হওয়া জরুরী। অনুরূপভাবে শাড়ীও পরীধান করা যেতে পারে, যার দ্বারা সতর পরিপূর্ণভাবে ঢেকে রাখা হয় এবং সব সময় ঢেকে রাখার উপর অভ্যস্ত হয়।

আমাদের দেশে একটা কুসংস্কার বা গোমরাহী রয়েছে যে, বিবাহের আগে মেয়েদের জন্য সেলোয়ার-কামিজ ও উড়না পরা ভাল মনে করলেও বিবাহের পর এটাকে খারাপ মনে করা হয়। এটা কু-প্রথা। এতে বিবাহের পূর্বে তাদের কিছু লজ্জা থাকলেও বিবাহের পর কিছু দিন যেতে না যেতেই শাড়ী পরে পেট পিঠ বের করে চলাফেরা করে। অনেক সময় সামান্য প্রয়োজনে হাটু পর্যন্ত কাপড় উঠিয়ে ফেলে। তাই তারা যদি সেলোয়ার কামিজ ও উড়না পরিধান করে, তাহলে এমন বেপর্দার সমুখীন হতে হবে না। সুতরাং, সেলোয়ার-কামিজ ও উড়নাকে মেয়েদের সুন্নাতী পোষাক বলা যেতে পারে। (প্রমাণঃ সূরা নূর-৩১, সূরা আহযাবঃ ৫৩-৫৫)

মহিলাদের সুন্নাতী পোশাক কেমন | ইসলামী যিন্দেগী