ব্যাংক থেকে বাইয়ে মুরাবাহার সঠিক পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

ইসলামী ব্যাংক বাইয়ে মুরাবাহা নামে আমার নিকট মাল বিক্রি করে, তার পরে লাভ সহ তাদের পাওনা টাকা চুক্তিকৃত সময় থেকে এক বছর পরে দিলেও ব্যাংক মানিয়া নেয় । ইয়া ঠিক আছে কি-না?

উত্তর

মুরবাহার ভিত্তিতে বিক্রয়ের ক্ষেত্রে আগের ক্রয় মূল্য সঠিকভাবে ধরতে হয়। তার উপর নির্দিষ্ট পরিমাণ লাভ নিয়ে বিক্রি করতে হয়। তেমনি আগের ক্রয় বাকীতে হয়ে থাকলে তাও প্রকাশ করা জরুরী। আর আনুসাঙ্গিক খরচ মূল্যের সাথে সংযোজন করা হলে সে ক্ষেত্রে পুরাটাকে ক্রয় মূল্য না বলে মোট এত টাকা বাকীতে মুরাবাহা করা জায়েয আছে। তবে বাকীর পূর্ণ মেয়াদ, আর কিস্তির ভিত্তিতে হলে প্রতি কিস্তির মেয়াদ ও পরিশোধযোগ্য মূল্যের পরিমাণ ক্রয়-বিক্রয়ের সময়ই নির্ধারণ করে নিতে হবে। কোন কিস্তি যথাসময়ে পরিশোধে ব্যর্থ হলে বাকীর মেয়াদ শেষ হয়ে গেলে বিক্রেতা কোন আর্থিক জরিমানা উসুল করতে পারবে না। ইসলামী ব্যাংক যদি উল্লেখিত নিয়মে আপনার কাছে মুরাবাহার নামে মাল বিক্রি করে তাহলে শরী‘আতের দৃষ্টিতে তাদের এ লেন-দেন জায়েয আছে। আর এ শর্তের কোন একটি যদি না মানে তাহলে তাদের এ লেন-দেন জায়েয হবে না।

(আদ্‌দুররুল মুখতার, ৫:১৩৪ # রদ্দুল মুহতার ,৫:১৩৩ # হিদায়া, ৩:৬০ # জাদীদ ফেকহী মাবাহিস, ৩:৪১১-৪১৬)

ব্যাংক থেকে বাইয়ে মুরাবাহার সঠিক পদ্ধতি | ইসলামী যিন্দেগী