বাকীতে বেশী দামে বিক্রয়

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমরা কিছু সংখ্যক সদস্য নিয়ে একটি সমিতি করেছি। সদস্যগণের মাসিক চাঁদা বিশ টাকা। প্রতি মাসের সঞ্চয়ের টাকা আমরা বিনিয়োগ করে থাকি। বিনিয়োগের পদ্ধতি হচ্ছে এই যে, বিনিয়োগ গ্রহণকারী বাজার থেকে তার পছন্দনীয় দ্রব্যটি সমিতিকে দিয়ে নগদ মূল্যে ক্রয় করিয়ে সেখানেই সে বাকীতে নির্দিষ্ট মেয়াদে সমিতি থেকে বেশী মূল্যে কিস্তিতে ক্রয় করে থাকে। বিনিয়োগের এই পদ্ধতি জায়েয হবে কি-না? এর সঠিক সিন্ধান্ত জানতে ইচ্ছুক।

উত্তর

বিনিয়োগ গ্রহণকারী বাজার থেকে তার পছন্দ অনুযায়ী দ্রব্য নিজে না কিনে সমিতির লোকদের মাধ্যমে ক্রয় করিয়ে তাদের হেফাজতে নেয়ার পর সমিতি হতে পুনরায় নতুনভাবে নির্দিষ্ট মেয়াদের জন্য বাকীতে কিছু বেশী মূল্য ক্রয় করলে শরী‘আতের দৃষ্টিতে তা জায়েয আছে। ক্রেতা বিক্রয়মূল্য চাই এক সাথে পরিশোধ করুক বা কিস্তিতে পরিশোধ করুক এতে কোন অসুবিধা নেই। তবে সমিতির লোকজন উক্ত মাল খরিদ করে নিজ দায়িত্বে না নিয়ে যদি বিনিয়োগ গ্রহণকারী নিকট তথা অন্যের নিকট বাকীতে বেশী দামে বিক্রি করে তাহলে তা জায়েয হবে না। (প্রমাণঃ হিদায়াহ ৩:৪৫, আযীযুল ফাতাওয়া ৬৩৫, ইমদাদুল ফাতাওয়া ৩:৪০)

বাকীতে বেশী দামে বিক্রয় | ইসলামী যিন্দেগী