যাকাতের মাল জনকল্যানমূলক কাজে ব্যয় করার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

যাকাতের মাল জনকল্যান কাজে, যেমন- মসজিদ, হাসপাতাল, রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদির জন্য খরচ করা যাবে কি-না? যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উপকৃত থেকে পারে।

উত্তর

যাকাতের মাল শুধুমাত্র গরীবদের ব্যক্তি মালিকানায় দিয়ে দিলেই যাকাত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রসমূহ যাকাতের মাল কোন বিশেষকে মালিক বানিয়ে দেয়া হয় না। প্রিয়নবী ﷺ হযরত মু‘আয রাযি.-কে বলেছেন, এ সম্পদ ধনীদের থেকে গ্রহণ করে ফকীরদের মধ্যে বিতরণ করার কথা দ্বারা বুঝানো হয়েছে যে, তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। অন্যথায় যাকাত আদায় হবে না।

[প্রমাণঃ খাইরুল ফাতওয়া, ৩:৩৮৮]

যাকাতের মাল জনকল্যানমূলক কাজে ব্যয় করার হুকুম | ইসলামী যিন্দেগী