মাসাইল
১০০%
এক মসজিদে ফজরের নামায পড়ে অন্য যায়গায় ইশরাক পড়া
প্রশ্ন
কেউ এক মসজিদে ফজরের নামায পড়ল। অতঃপর কোন কাজে মসজিদের বাইরে যেতে হল, এখন ইশরাকের নামায অন্য মসজিদে বা ঘরে পড়লে চলবে, নাকি ঐ মসজিদে এসেই পড়তে হবে?
উত্তর
কোন প্রয়োজনে বাইরে যেতে হলে অন্যত্র ও ইশরাকের নামায পড়তে পারে। চাই ঘরে পড়ুক বা মসজিদে পড়ুক। তবে হাদীসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ফজরের নামায জামা‘আতের সাথে পড়ল এবং স্বীয় স্থানেই বসে রইল অতঃপর ইশরাকের ওয়াক্ত হলে সে উঠে দুই বা চার রাক‘আত এশরাকের নামায আদায় করল তাহলে তার জন্য একটি হজ্ব এবং একটি উমরার সাওয়াব লেখা হবে। সুতরাং হাদীসে বর্ণিত ফজীলত লাভ করতে হলে এদিক ও দিক না যেয়ে স্বীয় স্থানেই ইশরাক পর্যন্ত বসে থাকা উচিৎ। (আপকে মাসায়েল-৯/৩৩৮)