নাপাক ভিজা কাপড়ে শুকনো পাক কাপড় বা হাত লেগে গেলে তার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩কাপড় পানি যায়গা পাক নাপাক

প্রশ্ন

শুকনা পাক কাপড় বা হাত পেশাবে বা নাপাক ভিজা কাপড় বা অন্য কিছুতে কি পরিমাণ বা কেমনভাবে লাগলে নাপাক হবে? শুধু স্পর্শতেই কি নাপাক হয়ে যাবে?

উত্তর

শুকনা পাক কাপড় বা হাত পেশাবে বা নাপাক ভিজা কাপড় বা অন্য কিছুতে যদি এ পরিমাণ লাগে যে, শুকনো বস্তু ‍নিংড়ালে তা হতে পানি ঝরে বা হাত ভিজে যায়। তাহলে পাক বস্তু নাপাক হয়ে যাবে।শুধু স্পর্শ করার দ্বারা পাক বস্তু নাপাক হবে না। [প্রমাণঃ গুনয়াতুল মুতামাল্লী ১৭১ # ফাতাওয়া দারুল উলূম, ১:১৩৫]

নাপাক ভিজা কাপড়ে শুকনো পাক কাপড় বা হাত লেগে গেলে তার হুকুম | ইসলামী যিন্দেগী