মাসাইল
১০০%
গরীব হওয়ায় সদকার টাকা নিজে ব্যবহার
প্রশ্ন
কাউকে সদকা করার জন্য কিছু টাকা পাঠানো হলো, উক্ত ব্যক্তি যদি নিজেই এর যোগ্য হয়, তাহলে সে কি সেই সদকার অর্থ থেকে কিছু টাকা নিজের জন্য রাখতে পারবে? যেমন বন্যার্তদের জন্য সিলেট ও সুনামগঞ্জ, কুড়িগ্রাম এবং নেত্রকোণাতে কোন ব্যক্তির কাছে বন্যার্তদের জন্য অর্থ পাঠানো হলো, যার কাছে পাঠানো হলো, তিনি নিজেই বন্যার্ত। এখন তার জন্য উক্ত টাকা থেকে নিজের জন্য অর্থ রাখা কতটুকু শরীয়তসম্মত?
উত্তর
যিনি টাকা পাঠাচ্ছেন তিনি যদি তার জন্য টাকা রাখার অনুমতি প্রদান করে থাকে, তাহলে তিনি অন্যদের মতই টাকার অংশ রাখতে পারবেন। কিন্তু যদি অনুমতি না থাকে, তাহলে রাখতে পারবেন না।