ফজরের পর নিষিদ্ধ সময়ের পরিমাণ

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩নামায

প্রশ্ন

ফজরের পরে বেলা উঠা আরম্ভ হওয়ার পরে কতক্ষণ বা কত মিনিট নামায পড়া নিষেধ? প্রচলিত ক্যালেন্ডারে যে ২৩ মিনিট বিলম্ব করার কথা লেখা থাকে তার ভিত্তি কি?

উত্তর

ফজরের পরে সূর্য উঠা আরম্ভ হওয়ার পর থেকে এক তীর পরিমাণ (যার পরিমাণ নির্ভরযোগ্য মত অনুযায়ী ৯ মিনিট) নামায পড়া নিষেধ। তবে প্রচলিত ক্যালেন্ডারে সতর্কতার জন্য কিছু বেশী বিলম্বের কথা লিখা হয়েছে। হযরত মাওলানা আবরারুল হক সাহেব হারদুয়ী (দাঃ বাঃ) ১৫ মিনিট বিলম্বের কথা বলে থাকেন। আমলের জন্য এটাই উত্তম। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:১৪১ # ফাতাওয়া মাহমূদিয়া, ২:২৩৮ # শামী, ১:৩৬৬-৭১]

ফজরের পর নিষিদ্ধ সময়ের পরিমাণ | ইসলামী যিন্দেগী