কেন আর্থিক সহযোগীতা ও দু‘আ
আসসালামু আলাইকুম,
আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া যে গত ২০১০ সাল থেকে আজ পর্যন্ত ওয়েবসাইট এবং এ্যাপের মাধ্যমে আমরা দীনের খেদমত করে আসছি। আমাদের মূল লক্ষ্যই দীন। দুনিয়াতে যেমন দীনী কউমী মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে দীনকে টিকিয়ে রাখা ও সহীহ দীনী তালীম মানুষের কাছে পৌছে দেয়া ঠিক তেমনি অনলাইনে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। একটি মোবাইল মাদরাসা।
কুরআন-হাদীসের তাফসীর, দীনী কিতাবের তালীম, দাওয়াত ও তাবলীগ, প্রবন্ধ, মালফুয, সুন্নতের প্রচার, বিদ‘আত ও গোমরাহীর মূলৎপাটন, মাসআলা-মাসাইলসহ আহলে সুন্নত ওয়াল জামা‘আতের আক্বীদা সম্বলিত সকল শাখার মেহনত করাই আমাদের চেষ্টা। এই মেহনতের ধরণ যে কোন প্রতিষ্ঠান চালানোর মতোই যথেষ্ট পরিমাণে লোকবল, সময় ও আসবাবের প্রয়োজন হয়। বয়ান আপলোড করা, কিতাব আপলোড করা, প্রবন্ধ তৈরী করা, বয়ান লিখা, মালফুয বানানো, মাসাইল সংগ্রহ করা, দীনী প্রশ্নের জবাব দেয়া ইত্যাদি। এ সকল মেহনতী কাজে যে একটি বড় অংকের টাকার প্রয়োজন হয় তা সকলেরই জানা। এছাড়া রয়েছে সার্ভার চালানোর খরচ।
অধিকাংশ মানুষ মনে করে থাকে ওয়েবসাইট বা এ্যাপ বানানো মানেই হলো টাকা আয়। কিন্তু এই ধারনাই সম্পূর্ণ গলদ। সাধারণতঃ ওয়েবসাইট বা এ্যাপ-এ বিজ্ঞাপণ দিয়েই মোটা অংকের টাকা আয় হয় যা হারাম হওয়ায় শুরু থেকেই আমরা তা পরহেজ করে এসেছি। কোন প্রকার গুনাহের কাজ দিয়ে দীনী কাজ করার দুঃসাহস করিনি। বা আয় বাড়ানোর জন্য কোন বিদ‘আতী, গোমরাহ বা আহলে সুন্নত জামা‘আতের আক্বীদা বহির্ভূত কোন ব্যাক্তির কিতাব, বয়ান বা অন্য কোন কিছুই আমাদের ওয়েবসাইটে বা এ্যাপে যায়গা দেই নি।
তাই কউমের সাধারণ দান দিয়েই এর খরচ চালানোর চেষ্টা করে আসছি। সকলের নিকট বিনীত আবেদন আমাদের এই মেহনতকে আল্লাহ যেন কবুল করেন এবং এই খেদমতকে জারী রাখেন।
জাযাকাল্লাহু খইর।