সংবাদ
হাজী সাহেবানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসআলা
১৫ মার্চ, ২০২৬
সম্মানিত হাজী সাহেবগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র হজে কিরান ও তামাত্তুকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল হলো, ১০ই জিলহজ সর্বপ্রথম শুধুমাত্র বড় শয়তানকে ৭টি পাথর মারা, তারপর কুরবানী সম্পাদন করা, তারপর নিজের মাথা মুন্ডানো। হানাফী মাযহাব মতে এই তিনটি কাজের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।
কিন্তু বর্তমান সময়ে সৌদি সরকার হজের কুরবানী সরকারি ব্যবস্থার মাধ্যমেই সম্পাদন করাকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি কুরবানীর টাকাও হজের টাকার সাথে নিয়ে নিচ্ছে। ফলে হাজী সাহেবগণের জন্য পূর্বের পদ্ধতিতে ব্যক্তিগতভাবে কুরবানী সম্পাদনের সুযোগ সীমিত হয়ে গেছে এবং ইহরাম থেকে হালাল হওয়ার সময়ের ব্যাপারে নিশ্চিত হওয়া মুশকিল হয়ে গেছে।
এমতাবস্থায় সম্যানিত হাজী সাহেবগণের প্রতি আমাদের নির্দেশনা হলো,