সংবাদ

জামি'আ ইবনে মাসউদ রাযি.-এর জমি ক্রয় সংক্রান্ত তথ্য

৫ জানুয়ারি, ২০২৪

মুহতারাম / মুহতারামা!

আপনি জেনে খুশি হবেন যে, হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব দামাত বারাকাতুহুম এর নিজ তত্ত্বাবধানে পরিচালিত আমাদের প্রিয় দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামি‘আ ইবনে মাসউদ রাযি. বসিলা গার্ডেন সিটিতে ভাড়া বাসায় পুরুষ ও বালিকা শাখা এবং খানকাহ এর কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করে আসছে, আলহামদুলিল্লাহ।

জামি‘আর উক্ত কার্যক্রমসমূহ আরো সুবিন্যস্ত ও গতিশীল করার লক্ষ্যে প্রাথমিকভাবে জামি‘আ কর্তৃপক্ষ বসিলার ফিউচার টাউন হাউজিং-এ ৪.৬৫ কাঠার একটি জমি ক্রয় করে মাদরাসা নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

জামি‘আর কর্তৃপক্ষ, জামি‘আর শুভাকাঙ্ক্ষী সকলের নিকট আন্তরিক দু'আ ও সার্বিক সহযোগিতা বিশেষভাবে কামনা করছেন। নিজের নামে বা নিজের জীবিত ও মরহুম আপনজনের নামে অনুদান প্রদান করে সদকায়ে জারিয়ার এ মহৎ পরিকল্পনায় আপনিও একজন গর্বিত অংশীদার হতে পারেন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে উলূমে নববীর খেদমতের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তাওফীক দান করুন। আমীন।

প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার উপায়:

• এক কাঠা পরিমাণ যায়গা: ৮৫,০০,০০০/=

• প্রতিষ্ঠাতা সদস্য: ১,০০,০০০/=

• একটি কবর পরিমাণ যায়গা: ২,৪০,০০০/=

• এক জায়নামায পরিমাণ যায়গা: ৯৫,০০০/=

• এক স্কয়ার ফিট পরিমাণ যায়গা: ১২,০০০/=

• এছাড়াও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ রয়েছে।

বি.দ্র. জমি ক্রয় সংক্রান্ত দানের ক্ষেত্রে যাকাতের টাকা প্রদান করা যাবে না।

সদকায়ে জারিয়ার ফযলিত:

  • আল্লাহ তা‘আলা বলেন, (তরজমা) তোমরা কল্যানের কাজে যা-ই খরচ করবে, তা মূলত তোমাদের জন্যই (আখেরাতে জমা হয়ে থাকবে)। [সূরা বাক্বারা: ২৭২]

  • নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়াসাল্লাম বলেন, (তরজমা) তোমাদের মৃত্যুর পর তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি সূত্রে তার আমলের সাওয়াব জারি থাকে, এক. সদকায়ে জারিয়া, দুই. উপকারী ইলম, তিন. নেক সন্তান- যে তার জন্য দু‘আ করে। [সহীহ মুসলিম: হাদীস নং-১৬৩১]

ঋণ গ্রহণ বা কর্জে হাসানা

আমাদের অনেকেই এমন আছেন যারা আল্লাহর ভয়ে ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে চান। অথচ নিরাপত্তার কারণে ব্যাংকে টাকা জমা রাখতে বাধ্য থাকেন। তাঁদের উদ্দেশ্যে বলা যে, আপনারা চাইলে আপনাদের অতিরিক্ত টাকা যা দুনিয়ার ব্যাংকে জমা আছে, তাঁরা মাদরাসার কাজে ঋণ (কর্জে হাসানা) দেয়ার মাধ্যমে আল্লাহর ব্যাংকে জমা রাখতে পারেন ।

মাদরাসার কাজে কর্জে হাসানা দেয়ার নিয়ম:

১. আপনি যে কোন পরিমাণ টাকা মাদরাসার কাজে কর্জ দিতে পারবেন।

২. কর্জ দিয়ে রসিদ গ্রহণ করে তা সংরক্ষন করবেন।

৩. আপনার কর্জ ফেরত নিতে চাইলে আনুমানিক ৭-১০ দিন আগে মাদরাসার কর্তৃপক্ষকে জানালে উক্ত টাকা ফেরত দিয়ে দেয়া হবে।

৪. আপনি যদি সম্পূর্ণ টাকা একাধিক কিস্তিতে তুলে নিতে চান, সে ব্যবস্থা করে দেয়া হবে, ইনশাআল্লাহ।

ব্যাংক একাউন্ট নাম্বার

জামি‘আ ইবনে মাসউদ রাযি. সাধারণ

আল ওয়াদিয়া চলতি হিসাব নং ১৫৭১৩৩০০০১৮২৩

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড

বসিলা শাখা, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭

যোগাযোগের মাধ্যম:

মুফতী মুজাহিদুর রহমান। (মুহতামিম)

মোবাইল: ০১৯ ১১ ৩৫ ৩২ ৮১

মুফতী আবরারুল হক। (নায়েবে মুহতামিম)

মোবাইল: ০১৬ ৭১ ৬৫ ২৫ ৮৬