Malfuzat
100%
আল্লাহ প্রেমিকের দায়িত্ব
হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের প্রেমিক ও প্রেমাস্পদ হতে চাইলে আমলের জন্য হিম্মত করে জাহেরী-বাতেনী সর্ব দিক দিয়ে শরী‘আতের প্রতি পাবন্দ থাকতে হবে এবং আল্লাহ আল্লাহ যিকির করতে হবে। কখনও কখনও আল্লাহ ওয়ালাদের সুহবত ও সংসর্গে যাতায়াত করবেন। তাঁদের অনুপস্থিতিতে তাদের নির্দেশনা মোতাবেক বই-পত্র কিতাবাদি পড়াশুনা করবেন।