Malfuzat
100%
তাওয়াক্কুলের হাকীকত
হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, মাল জমা করেও যুহদ তাওয়াক্কুল হতে পারে। এর পদ্ধতি হল, মালের সাথে মন লাগাবে না এবং প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পিছনেও পড়বে না। এটা হল যুহদ। আর যদি তলব ও মগ্নতা ছাড়া প্রয়োজনাতিরিক্ত সম্পদ আল্লাহ তা'আলা দান করেন তাহলে এটাও যুহদের পরিপন্থী নয়। আর তাওয়াক্কুল হল কোন আসবাব উপকরণকে ক্রিয়াশীল মনে না করা, তার উপর নির্ভরশীল না হওয়া। বরং সর্বদা আল্লাহ তা'আলার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে। প্রতিটি জিনিসকেই আল্লাহর দান মনে করবে। এরজন্য আসবাব-উপকরণ বর্জন করা চাকরী নকরী বাদ দেয়া আবশ্যক নয়।