Malfuzat
100%
শায়েখে কামিলের পরিচয়
হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, শায়েখে কামিলের পরিচয় হল-তিনি শরী‘আতের পরিপূর্ণ অনুগত। শিরক বিদ‘আত থেকে মুক্ত। মূর্খতাপূর্ণ কোন কথাবার্তা তিনি বলবেন না। তার সুহবতের ফলে দুনিয়ার মহব্বত হ্রাস পাবে। বৃদ্ধি পাবে আল্লাহর মহব্বত। যে কোন আধ্যাত্মিক রোগের কথা বর্ণনা করলে মনোযোগ সহকারে শুনে তার চিকিৎসা করবেন এবং যে প্রতিষেধক নির্ণয় করবেন তার ফলে প্রতিটি মুহূর্তে উপকার সাধিত হবে। তার আনুগত্যের ফলে উত্তরোত্তর অবস্থা দুরস্ত হবে।