দুনিয়াদারের দৃষ্টিতে পাগল

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.August 27, 2026আত্মশুদ্ধি, আল্লাহওয়ালা

হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, যে ব্যক্তি উঁচু শ্রেণীর আশেক হয় তার কাজ-কর্ম যুক্তি, অর্থনীতি ও পার্থিব স্বার্থের পরিপন্থী হয়ে থাকে। এজন্য দুনিয়াদাররা তাকে পাগল-মজনুন আখ্যায়িত করে। মক্কার কাফিররা সাহাবায়ে কিরামকে 'সুফাহা' তথা নির্বোধ বলে আখ্যা দিত। কারণ, তাঁরা সবাই নিজের আত্মীয়-স্বজন এবং আপনজন, ধনসম্পদ ইত্যাদি বর্জন করে ঈমান আনয়ন করেছিলেন।