জুম‘আর দিনের ফযীলত

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.August 27, 2026নামায

হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, হাদীস শরীফে আছে, যে ব্যক্তি জুম‘আর দিন মারা যায় কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তার হিসাব নেয় না। এর কারণ, জুম‘আর দিবসের ফযিলত। জুম‘আর নামাযের আগে হোক কিংবা পরে তাতে কোন পার্থক্য নেই। এ কারণেই জানাযার জন্য জুম‘আর নামাযের অপেক্ষা করা শরী‘আত পরিপন্থী ও নিরর্থক কাজ।