Malfuzat
100%
সবার নিকট দু'আ চাওয়ার রহস্য
হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, সুফী সাধকগণ সব মুসলমানের কাছ থেকেই দু'আ প্রার্থনা করেন। কারণ, হাদীস শরীফে আছে-
اسْتَكْثَرْ مِنْ النَّاسِ مِنْ دُعَاءِ الخَيْرِ لَكَ فَإِنَّ العَبْدَ لَا يَدْرِي عَلَى لِسَانِ مَنْ يُسْتَجَابُ لَهُ أَوْ يُرْحَمُ
অর্থাৎ, মানুষের কাছ থেকে অধিক পরিমাণে কল্যাণের দু‘আ প্রার্থনা করো। কারণ, কোন বান্দা জানেনা কার যবানে কার জন্য দু‘আ কবুল হবে কিংবা তার উপর রহমত প্রদর্শিত হবে।