প্রয়োজন না হলে খাবেন না

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.August 27, 2026আত্মশুদ্ধি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, হাদীস শরীফে আছে, একদিনে একবারের চেয়ে বেশী খাওয়া ইসরাফ তথা অপচয়। যেহেতু প্রয়োজন এবং বৈধতা ইসরাফের সাথে একত্রিত হয় না। অতএব, হাদীসের মর্মার্থ হবে এই যে, ক্ষুধা ছাড়া একাধিকবার না খাওয়া অপচয়। যেমন বড়লোকেরা খানার সময় হলে এমনিতেই খানা খায়। শুধু খানার সময় হয়েছে এজন্য। এরা হল পেটের সেবক। এটা তাদের অভ্যাস। এটা ঠিক নয়।